শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

শার্শা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত যাওয়ার সময় ৫ জন আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধ পথে পাসপোর্ট ভিসা বাদে ভারত যাওয়ার সময় ৫ জন নারী পুরুষ আটক হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে শার্শার কায়বা সীমান্তের ১৭/৭ এস ২২ আর পিলার আর পিলার এর নিকট থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ ও তিন জন নারী রয়েছে। আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার ঝাড়– বিশ্বাস এর ছেলে মোঃ মকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাট জেলার এনামুল শেখ এর ছেলে আকাশ হোসেন (২৩) , মুন্সীগঞ্জ জেলার জালাল মোল্যার মেয়ে সালেহা আক্তার প্রিয়া,(২৭) ,ঢাকা জেলার হুমায়ুন তালুকদার এর মেয়ে রোজিনা খানম (২৮) ও যশোর জেলার তোতা মিয়ার মেযে সুফিয়া বেগম (৪৬)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান গোপন সংবাদ এর ভিত্তিতে জানা যায় যে, কায়বা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশী নাগরিকরা বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করতে পারে। এ সংবাদ এর ভিত্তিতে রুদ্রপুর এলাকায় টহল দল ওৎ পেতে থেকে তারা ভারত যাওয়ার সময় আটক কওে বলে জানান । আটককৃতদের অবৈধ্য অনুপ্রবেশ মামলা দিয়ে শার্শা থানায় সোপদ্য করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit