বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিল স্পেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ Time View

নিউজ ডেক্সঃ  কাতারে ইসরায়েলের হামলার পর ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। তারা হলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ।সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

মঙ্গলবার স্পেনের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুই মন্ত্রী ইসরায়েলের কট্টরপন্থি রাজনীতিবিদ এবং গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের উগ্র সমর্থক হিসেবে পরিচিত। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার সমালোচনা করায় গত ৮ সেপ্টেম্বর স্পেনের উপপ্রধানমন্ত্রী ও শ্রমমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ এবং যুব ও শিশুবিষয়ক মন্ত্রী সিরা রেগো-এর ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েল। প্রতিক্রিয়ায় পরের দিন ইসরায়েলে নিজেদের দূতাবাস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় স্পেন।

গতকাল মঙ্গলবার কাতারের স্থানীয় সময় বিকেলে কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলের বিমানবাহিনী। এতে নিহত হন ৬ জন। হামলার সময় ভবনটিতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাবের ওপর আলোচনা করছিলেন উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের নেতারা।

হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অন্যতম শীর্ষ নেতা ও মুখপাত্র খলিল আল হায়া এবং হামাসের পশ্চিম তীর শাখার নেতা জাহের জাবারিনকে হত্যার উদ্দেশ্যে এ হামলা পরিচালনা করা হয়েছিল। হামাস অবশ্য জানিয়েছে যে, হামলায় গোষ্ঠীটির শীর্ষ পর্যায়ের কোনো নেতা নিহত কিংবা আহত হননি। কাতারে ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যে ইতামার বেন গিভির ও বেজালেল স্মোতরিচকে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১০ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ০১.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit