বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ Time View

নিউজ ডেক্সঃ  বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও কুষ্টিয়ার শীর্ষ চাল ব্যবসায়ী আবদুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধভার (১০ সেপ্টেম্বর) সকালে আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবদুর রশিদের বিরুদ্ধে প্রতারণার একটি মামলা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্তত ১৯টি প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ ও পাওনা টাকা ফেরত চাওয়ায় পাওনাদারকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানো অভিযোগ উঠেছে। এ নিয়ে আবদুর রশিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন আকিজ অ্যাসেন্সিয়াল লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার তোফায়েল হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আকিজ গ্রুপের সঙ্গে চাল ব্যবসায়ী আবদুর রশিদের ব্যবসায়িক লেনদেন ছিল। তিনি প্রতারণা করে প্রায় সাড়ে ৫৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।
শনিবার বিকেলে আকিজ গ্রুপের এক কর্মকর্তা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। বিকেলে কুষ্টিয়া শহরের বটতৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন কালবেলাকে বলেন, রাত হয়ে যাওয়ায় আবদুর রশিদকে থানা হাজতে রাখা হয়েছিল। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১০ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ১২.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit