বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

কাতারে ইসরায়েলি হামলার পর যে প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ Time View

নিউজ ডেক্সঃ   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারে ইসরায়েলি হামলার ঘটনায় তিনি রোমাঞ্চিত নন; বরং হামাসকে ধ্বংস করার লক্ষ্যে ইসরায়েলের হামলার পরিধি বৃদ্ধির ফলে আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। খবর বিবিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে পুরোপুরি ন্যায়সংগত বলে মন্তব্য করেছেন। কারণ হিসেবে তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর যারা ইসরায়েলে হামলা চালিয়েছে হামাসের সেসব সিনিয়র নেতাকে লক্ষ্য করেই কাতারে এ হামলা চালানো হয়।

হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে আলোচনার টেবিলে থাকা কোনো নেতাকে তারা হত্যা করতে পারেনি। কাতার এ হামলার নিন্দা জানিয়েছে বলেছে, এটি কাপুরুষোচিত ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কাতার যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ। এখানে আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাঁটি রয়েছে।

সাংবাদিকরা যখন ট্রাম্পকে কাতারে হামলার বিষয়ে জিজ্ঞাসা করেন তখন তিনি বলেন, আমি পুরো ঘটনা নিয়ে রোমাঞ্চিত নই। এটি কোনো ভালো পরিস্থিতি নয়। তবে আমি বলতে চাই, আমরা জিম্মিদের ফেরত চাই। কাতারে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা খুশি নই। হামাস বলেছে, গাজায় যুদ্ধবিরতি বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন একটি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য দোহায় একটি আবাসিক ভবনে উপস্থিত হওয়ার পরই এটি লক্ষ্য করে একটি সিরিজ হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, কাতারে হামলায় ১৫টি ইসরায়েলি যুদ্ধবিমান অংশ নিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ১০টি গোলা নিক্ষেপ করা হয়। এর আগে গত সোমবার জেরুজালেমের একটি বাস স্টেশনে বন্দুকধারী দুই ফিলিস্তিনির হামলায় ছয় ইসরায়েলি নিহত এবং গাজা শহরে ইসরায়েল সেনাবাহিনীর একটি ক্যাম্পে হামলায় চারজন সৈন্য নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ সেনাবাহিনীকে একটি সম্ভাব্য হামলা প্রস্তুতি নিতে বলেছিলেন এর জের ধরেই গতকাল কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এ হামলার পর বিশ্বের অনেক দেশ নিন্দা জানিয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১০ সেপ্টেম্বর ২০২৫/সকালঃ ১১.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit