বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

মিডিয়া সাম্রাজ্যের নিয়ন্ত্রণ বড় ছেলের হাতে তুলে দিলেন রুপার্ট মারডক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

নিউজ ডেক্সঃ  মিডিয়া সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ে বছরের পর বছর ধরে চলা বিরোধের অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছেছে রুপার্ট মারডকের পরিবার। সোমবার নিউজ কর্প কর্তৃক ঘোষিত এই চুক্তির মাধ্যমে বড় ছেলে ল্যাচলান মারডক ফক্স নিউজ, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য নিউইয়র্ক পোস্ট এবং দ্য টাইমসসহ মিডিয়া সম্পদের নিয়ন্ত্রণপ্রাপ্ত হবেন।

এই চুক্তি অনুযায়ী, ৯৪ বছর বয়সী মারডকের মৃত্যুর পরেও তার মিডিয়া সম্পত্তিগুলো তাদের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি ধরে রাখবে। চুক্তির অধীনে ল্যাচলান তার ভাইবোনদের তুলনায় বাবার রক্ষণশীল মতাদর্শের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচিত। তার দুই ছোট বোন গ্রেস ও ক্লো একটি নতুন পারিবারিক ট্রাস্টের সুবিধাভোগী হবেন। ফক্স করপোরেশন এবং নিউজ কর্পের নিয়ন্ত্রণকারী শেয়ার তারা পাবেন। চুক্তিতে বলা হয়েছে, এই ট্রাস্ট ২০৫০ সাল পর্যন্ত কার্যকর থাকবে। ভোটাধিকার একমাত্র ল্যাচলানের হাতে থাকবে। ৫৪ বছর বয়সী ল্যাচলান ২০২৩ সাল থেকে নিউজ কর্পের চেয়ারম্যান এবং ফক্সের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

ল্যাচলানের তিন বড় ভাইবোন জেমস, এলিজাবেথ ও প্রুডেন্স বর্তমান পারিবারিক ট্রাস্টে তাদের শেয়ার ছেড়ে দেবেন এবং ইকুইটি বিক্রির সমান অংশ পাবেন। চুক্তির শর্ত অনুযায়ী, এই তিন ভাইবোন একটি দীর্ঘমেয়াদি স্থবির চুক্তির অধীন থাকবেন। মার্কিন গণমাধ্যমের অনুমান অনুযায়ী, এই তিন ভাইবোনের জন্য প্রায় ৩.৩ বিলিয়ন ডলারের পেমেন্ট নির্ধারণ করা হয়েছে। নিউজ কর্প এক বিবৃতিতে বলেছে, নিউজ কর্পের পরিচালনা পর্ষদ এই পদক্ষেপকে স্বাগত জানায় এবং বিশ্বাস করে যে কোম্পানির চেয়ারম্যান ল্যাচলান মারডকের নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি, ব্যবস্থাপনা কোম্পানির কৌশল ও সাফল্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সিরাকিউস ইউনিভার্সিটির হুইটম্যান স্কুল অব ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক লিন ভিনসেন্ট আলজাজিরাকে বলেন, কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে কৌশল নির্ধারণের জন্য রুপার্ট মারডক খ্যাতি অর্জন করেছেন। তিনি চেয়েছিলেন ল্যাচলান মারডক ফক্স কর্প ও নিউজ কর্পের নিয়ন্ত্রণ নিক। অবাক হওয়ার কিছু নেই, তাই ঘটতে যাচ্ছে। রুপার্ট মারডক তার ইচ্ছা পূরণে সব সময় সফল।

ভিনসেন্ট আরও বলেন, ল্যাচলান মারডকের দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ রুপার্ট মারডকের সঙ্গে খুবই সাদৃশ্যপূর্ণ। সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে ফক্স কর্প এবং নিউজ কর্পকে স্থিতিশীল রাখবে। তাই কিছু স্টেকহোল্ডারদের কাছে সিদ্ধান্তটি বাহবা পাচ্ছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৯ সেপ্টেম্বর ২০২৫/সকালঃ ১১.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit