মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে নেপালে শুরু হয়েছে জেন-জি আন্দোলন। এই আন্দোলনে দেশটি কার্যত অচল হয়ে পড়েছে। হাজারো আন্দোলনকারী ঢুকে পড়েছে নেপালের সংসদ ভবনে। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে।

এই আন্দোলনের কারণে বিপাকে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজ খেলতে এখন দেশটিতে অবস্থান করছেন জামাল ভূঁইয়ারা। এর মধ্যে গত ৬ সেপ্টেম্বর নেপালের সঙ্গে প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। আগামীকাল মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলার কথা রয়েছে।

কিন্তু আন্দোলনের কারণে সেই ম্যাচের প্রস্তুতি নিতে পারছে না হাভিয়ের কাবরেরার শিষ্যরা। আজ (সোমবার) বেলা তিনটায় কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় প্র‍্যাকটিস সেশনের জন্য নির্ধারিত সময়ে হোটেল থেকে বের হতে পারেনি দল। 

পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বেলা ৩ টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল।

তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি আপাতত স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit