শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম

ঢাকার তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজও গরম থাকতে পারে। সেই সঙ্গে হতে পারে হালকা বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ সকালে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আজ সকাল ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল খুবই সামান্য। অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত নেই। পাশাপাশি, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতেও কোনো ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই এবং সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit