শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বিশ্ববাজারে স্বর্ণের নতুন রেকর্ড, হঠাৎ দাম বাড়ার নেপথ্যে কী?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ Time View

বাণিজ্য ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩ সেপ্টেম্বর) স্পট স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৩ হাজার ৫৭৬ দশমিক ৫৯ ডলার, যা ইতিহাসের সর্বোচ্চ ৩ হাজার ৫৭৮ দশমিক ৫০ ডলার স্পর্শ করেছে। আর যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দর বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩৫ দশমিক ৫০ ডলারে।

মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, জুলাইয়ে চাকরির সুযোগ প্রত্যাশার চেয়ে বেশি হারে কমেছে এবং নতুন নিয়োগও ছিল মাঝারি পর্যায়ের। এতে শ্রমবাজারের চাপ কমার ইঙ্গিত মিলেছে। এ খবরে ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বর সভায় ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমানোর সম্ভাবনা আরও জোরদার হয়েছে। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল বলছে, এ সম্ভাবনা এখন ৯৮ শতাংশে পৌঁছেছে, যা আগে ছিল ৯২ শতাংশ।
 
বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, ‘তথ্য প্রকাশের আগেই স্বর্ণের দাম রেকর্ড গড়েছিল। পরিসংখ্যান দুর্বল আসায় দামকে আরও উর্ধ্বমুখী হতে সাহায্য করেছে। পরবর্তী লক্ষ্যমাত্রা হবে আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ ডলার।’এদিকে, দীর্ঘদিন ধরেই ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সুদহার না কমানোর কারণে প্রকাশ্যে সমালোচনা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, সম্প্রতি ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার সুদহার কমানোর পক্ষে মত দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, ‘অর্থনীতির গতি-প্রকৃতির ওপরই নির্ভর করবে এ প্রক্রিয়ার গতি।’
 
হেরিয়াস মেটালসের ব্যবসায়ীরা মন্তব্য করেছেন, ‘মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ ডলারভিত্তিক সম্পদের প্রতি আস্থা আরও কমাচ্ছে। এর প্রভাবেই বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন।’অন্যদিকে, ইউরোজোনের অর্থনীতি আগস্ট মাসেও ধীরগতিতে প্রসারিত হয়েছে। অনিশ্চিত পরিস্থিতি এবং কম সুদহারের পরিবেশ বুলিয়নের প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।
 
জ্যানার মেটালসের সিনিয়র কৌশলবিদ পিটার গ্রান্ট বলেন, ‘স্বর্ণের ঊর্ধ্বমুখীতা এখনও চলমান। স্বল্প ও মধ্য মেয়াদে এর দাম ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৮০০ ডলার পর্যন্ত উঠতে পারে। আর আগামী বছরের প্রথম প্রান্তিকের শেষ নাগাদ স্বর্ণের দর ৪ হাজার ডলারের মাইলফলক ছুঁতে পারে।’
 
শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভার ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক ৩৪ ডলারে, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্লাটিনামের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৪৩৪ দশমিক ১৭ ডলার এবং প্যালাডিয়ামের দর উঠেছে ১ হাজার ১৫৫ দশমিক ০৫ ডলারে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit