সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কারামুক্তির পর অবশেষে শুটিংয়ে ফিরলেন রাজপাল যাদব পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ধানের চারা নষ্ট করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারটি॥ বাবরের স্ট্রাইক রেট নিয়ে যা বললেন ডু প্লেসি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ‘অন্তর্বর্তী চুক্তি’ নয়: ইরান

সুদানে ভয়াবহ ভূমিধসে পুরো গ্রাম নিশ্চিহ্ন, সহস্রাধিক মানুষের প্রাণহানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধসে সম্পূর্ণ একটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ঘটনায় এক হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত রবিবার টানা ভারী বর্ষণের পর প্রাণহানির এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার এক বিবৃতিতে সুদান লিবারেশন মুভমেন্ট (এসএলএম) বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় গ্রামের প্রায় সব বাসিন্দা মারা গেছেন— মাত্র একজন ছাড়া আর কেউ বেঁচে নেই।

ভূমিধসটি ঘটেছে সুদানের দারফুর অঞ্চলের দুর্গম মাররা পর্বত এলাকায়, যা বর্তমানে এসএলএম-এর নিয়ন্ত্রণে রয়েছে। তারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে মরদেহ উদ্ধার এবং মানবিক সহায়তা পাঠানোর জন্য জরুরি সহযোগিতা চেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত দুই বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাত চলছে। এতে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে এবং নিরাপত্তার আশায় অনেকে আশ্রয় নিয়েছিলেন মাররা পাহাড়ের এই প্রত্যন্ত গ্রামে। দুর্ভাগ্যবশত, প্রাকৃতিক দুর্যোগ শেষ পর্যন্ত কেড়ে নিল তাদের জীবন।

উল্লেখ্য, দুর্গম অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে সবসময় খাদ্য ও ওষুধ সরবরাহে সমস্যা দেখা দিত। এই দুর্যোগ পরিস্থিতিতে তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সূত্র: আল জাজিরা ও সিএনএন।

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৫/সকাল ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit