বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন এসবিপ্রধান গোলাম রসুল ও র‌্যাব ডিজি শহিদুর রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মো. গোলাম রসুল ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) একে এম শহিদুর রহমান।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী তাদের অবসরোত্তর ছুটি (পিআরএল) ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করা হয়েছে।

চুক্তির শর্ত হিসেবে বলা হয়েছে, তারা অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে কর্মসম্পর্কে থাকতে পারবেন না।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানকে ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত অতিরিক্ত আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গতবছরের ৭ আগস্ট র‌্যাব ডিজি হিসেবে নিয়োগ পান তিনি।

১০ সেপ্টেম্বর তার চাকরি মেয়াদ চুক্তিভিত্তিক একবছর বাড়ানো হয়, যা ১ অক্টোবর থেকে কার্যকর হয়। এবার ছয় মাস বাড়ানো হলো তার চাকরির মেয়াদ।

একই মেয়াদে অতিরিক্ত আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এসবিপ্রধান মো. গোলাম রসুল। তার চাকরির মেয়াদ আজ শেষ হবার কথা ছিল। ২৫ আগস্ট পুলিশের এই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে গ্রেড-১ করা হয়।

চলতি বছরের ১৩ জানুয়ারি পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম রসুল। এর আগে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৫/সকাল ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit