শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙ্গামাটিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : গণতন্ত্র পুনরুদ্ধার ও আগামীর জাতীয় নির্বাচনে সকল ষড়যন্ত্র প্রতিহতের প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ।সোমবার (১ সেপ্টেম্বর-২০২৫) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান।

রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান, সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পনির, যুবদলের সভাপতি মো. নুরুন্নবী, ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সম্পাদক আলী আকবর সুমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা এসময় বর্তমান সরকারের সমালোচনা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত দলটি দেশের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার ও জনগণের ভোটাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পাহাড়ি নারীরা বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক পরে র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। উপস্থিত নেতৃবৃন্দ জানান, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে রাঙ্গামাটির পাহাড়ি-বাঙ্গালি জনগণ ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে থাকবে।

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit