শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

আবারও কমনওয়েলথ অ্যাওয়ার্ড জিতল সোনালী লাইফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের দ্রুতবর্ধনশীল শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দ্বিতীয় বারের মতো মর্যাদাপূর্ণ কমনওয়েলথ পার্টনারশীপ সামিট ও বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-এ একাধিক বিভাগে স্বীকৃতি অর্জন করেছে।

গত ২৯ আগস্ট (শুক্রবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরের কনকর্ড হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনালী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আজিম, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল, এজিএম মিজানুর রহমান এবং উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান।

এ বছর সোনালী লাইফ ইন্স্যুরেন্স ছয়টি বিভাগে পুরস্কার অর্জন করে, ডিজিটাল ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার, ইন্স্যুরটেক ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার, এডুকেশন ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার, বেস্ট মার্কেটিং ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার, নিউ ইন্স্যুরেন্স প্রোডাক্ট অব দ্য ইয়ার, বেস্ট কাস্টমার সার্ভিস ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন:“এই অর্জন আমাদের নিরলস উদ্ভাবনী প্রচেষ্টা, ডিজিটালাইজেশন, গ্রাহককেন্দ্রিক সেবা এবং দ্রুততম সময়ে বীমা দাবি নিষ্পত্তির অঙ্গীকারেরই প্রতিফলন। এ স্বীকৃতি সোনালী লাইফকে কেবল বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও একটি প্রভাবশালী বীমা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করছে।”

কমনওয়েলথ পার্টনারশীপ সামিট ও বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর ব্যবসায়িক নেতৃত্ব ও উদ্ভাবনকে স্বীকৃতি দেওয়ার অন্যতম আন্তর্জাতিক মঞ্চ। উল্লেখ্য, ২০২৩ সালেও সোনালী লাইফ ছয়টি ক্যাটাগরিতে একই স্বীকৃতি লাভ করেছিল।

কিউএনবি/অনিমা/২৯ আগস্ট ২০২৫/রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit