বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ফেলে দেওয়া কলার খোসা ফিরিয়ে দেবে ত্বকের হারানো উজ্জ্বলতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ফেলে দেওয়ার জিনিস থেকেও যে ত্বকের যত্ন নেওয়া যায়, তা অনেকেই হয়তো জানেন না। কিন্তু সৌন্দর্য বিশেষজ্ঞরা বলছেন, ফেলে দেওয়া কলার খোসাই হয়ে উঠতে পারে প্রাকৃতিক ফেশিয়ালের সস্তা ও কার্যকর বিকল্প। শুধু তাই নয়, বলিউড তারকা এবং ‘মিস শ্রীলঙ্কা’ খেতাবপ্রাপ্ত জ্যাকলিন ফার্নান্দেজও ত্বকের যত্নে এই ঘরোয়া উপকরণ ব্যবহার করেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে কলার খোসা দিয়ে ফেশিয়াল করার একটি ছবি শেয়ার করেন তিনি। তখন থেকেই ফের আলোচনায় উঠে এসেছে এই সহজলভ্য ত্বকচর্চার পদ্ধতি।

কেন ব্যবহার করবেন কলার খোসা?

অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর

২০২৫ সালে প্রকাশিত ‘Springer Nature’-এর একটি গবেষণায় বলা হয়েছে, কলার খোসায় রয়েছে ফ্ল্যাভোনয়েডস, ক্যারোটিনয়েডস ও ফেনোলিক যৌগ, যা ত্বককে ফ্রি র‍্যাডিকালের ক্ষতি থেকে রক্ষা করে। ফলে বয়সের ছাপ পড়ে দেরিতে।

অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ

কলার খোসায় থাকা ট্রিগোনেলাইন, ফেরুলিক অ্যাসিড ও আইসোভ্যানিলিক অ্যাসিড ত্বকের প্রদাহ বা র‍্যাশ কমাতে সাহায্য করে।

ত্বকে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা

গবেষণা বলছে, কলার খোসা ত্বকের মেলানিন উৎপাদন হ্রাস করে, যার ফলে কমে কালচে দাগ, ছোপ ও অমসৃণ ভাব। নিয়মিত ব্যবহারে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল।

ব্রণরোধী গুণ

কলার খোসার নির্যাসে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে লাগাম টানে।

যেভাবে করবেন কলার খোসা দিয়ে ফেশিয়াল?

পদ্ধতিটি একেবারেই সহজ এবং খরচ সাশ্রয়ী।

১. একটি পাকা কলা নিন, খোসা ছাড়িয়ে ফলটি খেয়ে ফেলুন।
২. প্রথমে মুখ ফেসওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন।
৩. এবার কলার খোসার ভেতরের দিকটি মুখে আলতো করে ঘষুন।
৪. ১৫ মিনিট অপেক্ষা করুন।
৫. শেষে উষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

সপ্তাহে অন্তত দুই দিন এই পদ্ধতি অনুসরণ করলে ত্বকে চোখে পড়ার মতো পরিবর্তন দেখা যায়।

সাবধানতা

যদিও কলার খোসা প্রাকৃতিক ও তুলনামূলকভাবে নিরাপদ, তবুও যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তারা ব্যবহার শুরুর আগে একবার প্যাচ টেস্ট করে নিতে পারেন।

কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit