শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

বদনজর থেকে বাঁচতে শিশুর কপালে কালো টিপ, ইসলাম কী বলে?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭৭ Time View

ধর্ম ডেস্ক : শিশুকে বদনজর থেকে রক্ষায় তার সৌন্দর্য কমানোর উপায় হিসেবে তার কপালে কালো টিপ দেয়া নাজায়েজ নয়। একবার হজরত ওসমান (রা.) একটি সুদর্শন শিশুকে দেখে বললেন, তার চিবুকে একটি কালো দাগ দিয়ে দাও, যাতে তার ওপর অশুভ দৃষ্টি না পড়ে। (শরহুস সুন্নাহ লিলবাগাবী: ১২/১৬৬)

তবে কালো টিপের কোনো অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করা যাবে না। এটাকে লাভ-ক্ষতির চিহ্ন মনে করা যাবে না। কোনো রকম অলৌকিক ক্ষমতায় বিশ্বাস থেকে কালো টিপ লাগালে তা নাজায়েজ ও গর্হিত পাপ হবে।
 
শিশুকে বদনজর থেকে রক্ষার সুন্নত পদ্ধতি হলো, বিভিন্ন দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান-হোসাইনের জন্য মহান আল্লাহর কাছে বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করে দোয়া করতেন। (বুখারি)
 
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা দোয়াটি হচ্ছে-أُعِيذُكَ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ (উচ্চারণ: উইজুকা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতনিউঁ ওয়া হাম্মাতিউঁ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ।)

অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের ওসিলায় প্রত্যেক শয়তান ও কষ্টদায়ক জন্তু হতে এবং প্রত্যেক ক্ষতিকর নজর থেকে আল্লাহর কাছে তোমার জন্য আশ্রয় প্রার্থনা করছি।

এছাড়া সকাল-সন্ধ্যা তিন কুল অর্থাৎ সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পড়ে শিশুর গায়ে ফুঁ দিতে পারেন। হজরত আব্দুল্লাহ ইবনে খুবাইব (রা.) বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, সকাল ও সন্ধ্যায় সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পড়ুন, এ আমল প্রতিটি (ক্ষতিকর) জিনিস থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। (তিরমিজি; আবু দাউদ)

 

 

কিউএনবি/আয়শা/২৭ আগস্ট ২০২৫/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit