সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রদর্শনী ম্যাচ খেলবেন বাবর!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পাখতুনখোয়ার ক্রীড়া পরিচালক ও প্রাদেশিক সরকারের সঙ্গে সম্মিলিত উদ্যোগে চলতি মাসের শেষদিকে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করতে যাচ্ছে পেশোয়ার জালমি।

‘খেলার মাধ্যমে সহায়তা’- স্লোগানে ইতোমধ্যে প্রদর্শনী ম্যাচটির প্রচারণা শুরু হয়েছে। আগামী ৩০ আগস্ট পেশোয়ারের ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে পেশোয়ার জালমি ও লেজেন্ডস একাদশের মধ্যে প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে পাকিস্তানের একাধিক তারকা ও কিংবদন্তি খেলোয়াড় অংশগ্রহণের কথা রয়েছে।
 
পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপারের দাবি, ওই ম্যাচে খেলবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমও। এ ম্যাচ থেকে আয়ের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তার কাজে খরচ করা হবে।

এ বিষয়ে পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি বলেন, পাকিস্তানে ক্রিকেট সব সময় ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের ভাই-বোনদের জন্য এই প্রদর্শনী ম্যাচকে আমরা অর্থবহ সহায়তায় রূপান্তরিত করতে চাই। এটি প্রদর্শনী ম্যাচের বাইরেও বিশেষ কিছু- প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য।’ এ মহৎ উদ্যোগে অংশ নিতে ক্রিকেটপ্রেমী, পরোপকারী এবং সকল বিস্তৃত সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে জালমি ফ্র্যাঞ্চাইজি।

 

কিউএনবি/আয়শা/২৭ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:০০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit