মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের রহস্যময় বার্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫০ Time View

নিউজ ডেক্সঃ  ব্রাজিল জাতীয় দলের আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন ম্যাচগুলোকে সামনে রেখে কার্লো আনচেলত্তি যখন দল ঘোষণা করলেন, তখন সেলেসাওর সবচেয়ে বড় তারকার জায়গা হয়নি। তবে চুপ করে থাকেননি নেইমার- সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজের বার্তা।

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে না নেওয়ার কারণ হিসেবে আনচেলত্তি বলেছেন, নেইমারের একটি ছোটখাটো সমস্যা রয়েছে। সেটি মিটিয়ে তিনি ফিরবেন বলেই আশা। যদিও বার্সেলোনা ও পিএসজিতে দারুণ ক্যারিয়ার কাটানো নেইমার সান্তোসে ফিরেও ধারাবাহিক হতে পারছেন না। ১৯ ম্যাচে করেছেন মাত্র ৬ গোল, করিয়েছেন ৩টি অ্যাসিস্ট, যা বড় তারকার মানদণ্ডে একেবারেই প্রত্যাশার বাইরে।

এদিকে দল ঘোষণার পরপরই নেইমার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন জিমে কঠোর অনুশীলনের একটি ছবি। হাতে কেটলবেল নিয়ে ঘাম ঝরানোর সঙ্গে লিখেছেন- এই পোস্টকে অনেকে দেখছেন নেইমারের প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবে। আনচেলত্তি এখনো নেইমারের গুণগান করেছেন, তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন- দলে ফেরার জন্য ফর্ম ও ফিটনেসই হবে সবচেয়ে বড় শর্ত। বিশ্বকাপ শুরু হতে আর এক বছরেরও কম সময় বাকি। সেই আসরে জায়গা করে নিতে নেইমারকে প্রমাণ করতে হবে যে, তিনি এখনো সেলেসাওর ভরসার নাম।

ব্রাজিল বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্বের তালিকায় তৃতীয় স্থানে। সেপ্টেম্বরের ৫ তারিখে তারা মুখোমুখি হবে চিলির, পাঁচ দিন পর প্রতিপক্ষ বলিভিয়া। নেইমার এই ম্যাচগুলোতে থাকবেন না নিশ্চিতভাবেই। তবে তিনি কি আবারও ফিরতে পারবেন হলুদ-সবুজ জার্সিতে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে তার পরবর্তী কয়েক মাসের ফর্মেই।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৭ আগস্ট ২০২৫/বিকালঃ ০৫.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit