শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটিতে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহীর নির্মম মৃত্যু

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৯৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরে মোটরসাইকেল দূর্ঘটনায় আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বেলা সোয়া ১২টার সময় রাঙামাটি শহরের পুরাতন বাস স্টেশন পেট্টোল পাম্পের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম খোরশেদুল আলম জনি(৩৮)। সে রাঙামাটি শহরের তবলছড়ির ব্যবসায়ি ও রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী জহির আহাম্মদ সওদাগরের একমাত্র পুত্র। ব্যক্তিজীবনে জনি দুই সন্তানের জনক।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর সোয়া বারোটার সময় তবলছড়ির নিজ বাসা থেকে মোটর সাইকেলযোগে নিজ সন্তানকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় পুরাতন বাসস্টেশন এলাকা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মালবাহি ট্রাক ও অটোরিক্সার মধ্যখানে চাপা পড়ে গুরুত্বর আহত হয় খোরশেদ। দূর্ঘটনায় মোটর সাইকেলটি (রাঙামাটি-ল-১১-১১-৩৬) দুমড়ে মুচড়ে যায়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতের তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে মোটরসাইকেল দূর্ঘটনায় রাঙামাটি জেলা বিএনপির নেতা প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ¦ জহির আহাম্মেদ সওদাগরের একমাত্র সন্তান খোরশেদ আলম জনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

এক শোক বার্তায় নিহত জনির রূহের মাগফেরাত কামনা করে দীপেন দেওয়ান বলেন, একমাত্র সন্তানকে হারিয়ে অসহায় জহির আহাম্মেদ সওদাগর এর পরিবার যে নির্মম পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেটি কোনো ভাবেই সহনীয় নয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

 

কিউএনবি/আয়শা/২৪ আগস্ট ২০২৫/রাত ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit