শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটিতে জনস্বাস্থ্যের ৩৩৪ কোটি টাকার প্রকল্পকাজের তদন্তে দুদকের অভিযান

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চলমান উন্নয়ন কাজগুলো সরাসরি পরিদর্শনের পাশাপাশি জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর এনফোর্সমেন্ট টিম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মো: জাহিদ কালামের নেতৃত্বে দুদকের একটি দল এই অভিযান পরিচালনা করে। সংশ্লিষ্ট্য সূত্র জানিয়েছে, ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে এ অভিযান চালানো হয়।

নির্বাহী প্রকৌশলীর নিজ কার্যালয়ে অভিযানের সময় রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পরিচালিত এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে কার্যাদেশ না মেনে নিম্নমানের কাজের অভিযোগসহ টেন্ডার প্রক্রিয়া নিয়ে তদন্ত করেন।

এ সময় দুদক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টেন্ডার প্রক্রিয়াসহ বিভিন্ন নথিপত্র তলব করেন এবং অনুমোদিত ফটোকপি ফাইল সংগ্রহ করে নিয়ে যান। অভিযানের সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া ফাইলপত্র বের করে দেখান এবং এনফোর্সমেন্ট টিমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অভিযান পরবর্তী সময়ে জানতে চাইলে দুদক রাঙামাটিস্থ সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ কালাম প্রতিবেদককে বলেন, আমরা নানান অভিযোগে আজকে অভিযান পরিচালনা করেছি।

অভিযানে প্রাপ্ত তথ্যাবলি দুদকের উদ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট্য আমাদের উদ্বর্তন কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সিদ্ধান্তনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া, দুদক রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, সওয়ার হোসেন, বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit