বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

নোয়াখালীতে বিএনপি নেতা তোতা হত্যাকান্ড ও তার পরিবারের নামে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ  

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যাকান্ড ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।  উপজেলার চরএলাহী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে চরএলাহী বাজারে গতকাল বুধবার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।  এতে বক্তব্য রাখেন, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, চরএলাহী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুর রহীম, বিএনপি নেতা আব্দুর রহীম বিশ্বাস, নিহত বিএনপি নেতা আব্দুল মতিন তোতার মেয়ে বিবি সুমি আক্তার।  

মানববন্ধনে বক্তাগণ অভিযোগ করে বলেন,আওয়ামী সরকারের পতনের পর গত বছরের ২৭ আগস্ট পরিকল্পিত ভাবে কিছু বিএনপি ও আওয়ামী লীগ নেতার যোগসাজশে নির্মমভাবে চরএলাহী বাজারে চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতা কুপিয়ে হত্যা করা হয়। এরপর জামায়াত থেকে আসা বিএনপি নেতা ফখরুল ইসলামের যোগসাজশে আমাদের পরিবারের একাধিক সদস্যের ওপর হামলা চালানো হয়। মিথ্যা ধর্ষণ মামলায় তার ছেলে ইব্রাহীম তোতাকে ফাঁসানো হয়। এছাড়াও তার পরিবারের সদস্যদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে হয়রানি করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলামের বলেন, ঘাট নিয়ে তোতা হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আগে ঘাট রাজ্জাক চেয়ারম্যান খেত এখন তোতার ছেলেরা খাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুর আবেদ ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার বিএনপি নেতা তাদের প্রশ্রয় দিচ্ছে।  

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুর আবেদের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যয়নি। তবে নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমরা কাউকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসেনা।

কিউএনবি/অনিমা/২১ আগস্ট ২০২৫/দুপুর ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit