সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের সাথে এই আলোচনা একটি ঐতিহাসিক ঘটনা : জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি দারুণ গোলে এগিয়ে গেল নিউজিল্যান্ড গোলশূন্য সমতায় বিরতিতে ইরান-বেলজিয়াম মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা আলোচনা শুরুর আগে মার্কিনিদের সঙ্গে ছবি তোলার প্রস্তাব ফিরিয়ে দেয় ইরান অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার: বাণিজ্যমন্ত্রী যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন জীবনে দুজন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী, অন্যজন অসীম মুনির

এই ভারতীয় দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি মঙ্গলবার দল ঘোষণা করার পরপরই দল নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন ভারতের সাবেক নির্বাচক ক্রিস শ্রীকান্ত। তার দাবি, এই দল এশিয়া কাপ জিতলেও তা আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে যথেষ্ট হবে না।

১৯৮৩ এর বিশ্বকাপজয়ী শ্রীকান্তের সবচেয়ে বড় আপত্তি রিঙ্কু সিং, শিভম দুবে ও হর্ষিত রানার দলে অন্তর্ভুক্তি নিয়ে। রিঙ্কু ২০২৩ আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে দলের একাদশে, আর দুবে ও রানা ২০২৪ আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের ফলে জায়গা পান। কিন্তু এ তিনজনই আইপিএলের সবশেষ আসরে ফর্মের বাইরে ছিলেন।

তিনি আরও অসন্তোষ প্রকাশ করেন অক্ষর প্যাটেলকে সহঅধিনায়কের পদ থেকে সরিয়ে শুভমান গিলকে দায়িত্ব দেওয়ার বিষয়ে, যেখানে গিল ২০২৪ সালের পর থেকে কোনো টি-টোয়েন্টি খেলেননি।

শ্রীকান্ত বলেন, ‘এই দল নিয়ে হয়তো আমরা এশিয়া কাপ জিতব, কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার কোনো সুযোগ নেই। এই দলকে নিয়েই কি বিশ্বকাপে যাবেন? ছয় মাস বাকি থাকতে এটিই কি প্রস্তুতি? তারা পিছিয়ে গেছে। অক্ষর প্যাটেলকে সহঅধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি না রিঙ্কু সিং, শিভম দুবে আর হর্ষিত রানা কীভাবে দলে এলেন। আইপিএলকে সাধারণত প্রধান মানদণ্ড ধরা হয় নির্বাচনের জন্য, কিন্তু নির্বাচকেরা যেন তার আগের পারফরম্যান্স বিবেচনা করেছেন।’
  

১৯৮৩ এর বিশ্বকাপজয়ী ও সাবেক নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ছবি: এক্স

শ্রীকান্ত মনে করেন, দলে একজন স্বাভাবিক নাম্বার পাঁচ ব্যাটারের ঘাটতি রয়েছে। ভারতের শেষ টি-টোয়েন্টিতে দুবে সেই স্থানে নেমে ১৩ বলে ৩০ রান করেছিলেন, আর দল তুলেছিল ২৪৭/৯। শ্রীকান্ত বলেন, ‘পাঁচ নম্বরে কে ব্যাট করবে? পাঁচ নম্বর ব্যাট করতে হবে সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, শিভম দুবে অথবা রিঙ্কু সিংয়ের কাউকে। সাধারণত হার্দিক পান্ডিয়া পাঁচ নম্বরে ব্যাট করে, এখন অক্ষর প্যাটেল ছয়ে নামতে পারবে না।

আমি বুঝতে পারছি না কীভাবে তারা দুবেকে নিলো। যশস্বী জয়সওয়াল আন্তর্জাতিক ক্রিকেট আর আইপিএলে পারফর্ম করেছে। সে তাহলে কী করবে?’ ভারতের এশিয়া কাপ অভিযান শুরু হবে ১০ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

 

কিউএনবি/আয়শা/২১ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit