বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে হোয়াইট হল গেস্ট হাউজে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। শহর অফিস সম্পাদক তানবীর সিয়ামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সভাপতি হাবিবুর রহমান আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মু. মুতাসিম বিল্লাহ শাহেদী বলেন,  দেশের মেধাবীদের প্রতি ছাত্র শিবিরের যে আবেগ ভালোবাসা, সেটা তুলে ধরতে, এই দেশ নিয়ে ছাত্রশিবির যে স্বপ্ন দেখে,  সে স্বপ্ন মেধাবীদের কে জানান দেওয়া হয়েছে ছাত্রশিবিরের উদ্দেশ্য। এদেশের সকল মেধাবী শিক্ষার্থীরা ছাত্রশিবির ওয়েলকাম,  কিন্তু সবাই ছাত্রশিবির করবে এইটা আমরা মনে করি না।

বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার বলেন, এদেশে লোকের অভাব নেই, মেধাবির অভাব নেই, কিন্তু মেধাবী মানুষের অভাব। ছাত্রশিবির এই কাজটাই করে যাচ্ছে মেধাবীকে কিভাবে মানুষ করানো যায়। মেধাবীদেরকে কিভাবে কাজে লাগানো যায়। মেধাবীদের কিভাবে বড় বড় চেয়ার বসানো যায়। মেধাবীদের কিভাবে উৎসাহিত করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়। যার কারণে বলা হয় বাংলাদেশে আমি ছাত্রশিবির মেধাবীদের ঠিকানা।

কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit