শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ গড়তে রাঙামাটিতে বিতর্ক প্রতিযোগিতা

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮৯ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর গুণগত সমাজ এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুবাইদা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক আহমদ ফরহাদ হোসেন এবং সহকারী পরিচালক মো. রাজু আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক ললিত সি চাকমা প্রমুখ।

রাঙামাটি শহরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০  শিক্ষার্থী প্রতিযোগির অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেছেন শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।

ফাইনাল পর্বে মুখোমুখি হয় সেন্ট ট্রিজার স্কুল ও রাঙামাটি সরকার বালিকা উচ্চ বিদ্যালয়। তর্ক-বিতর্কে প্রাণোবন্ত অংশগ্রহণের মধ্যদিয়ে শ্রেষ্ঠ বক্তার স্বীকৃতি পায় সোনম দে।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা জাগিয়ে তুললেই গড়ে উঠবে স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক সমাজ। এ ধরনের কার্যক্রমই হবে আগামী দিনের দুর্নীতিমুক্ত বাংলাদেশের ভিত্তি।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit