শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

খোলামেলা পোশাকে বিতর্কে জড়ালেন পাকিস্তানি অভিনেত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : বিনোদন জগতে তারকাদের পোশাক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এবার সেই বিতর্কে জড়িয়েছে পাকিস্তানি অভিনেত্রী আইজা আওয়ান। নিউইয়র্কে অবকাশ যাপনে গিয়ে খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই তরুণ তারকা। 

ছবিগুলো ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনা। আইজা আওয়ানের পোশাকে তার ভক্তদের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, বিদেশে গেলেও একজন তারকার তার নিজস্ব সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। 

একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘তারা মনে করে এই ধরনের পোশাক পরলে ভালো কাজ পাওয়া যাবে।’ আরেকজন লিখেছেন, ‘তার নিজের ধর্ম এবং দেশকে উপস্থাপন করা উচিত, উল্টোটা নয়।’

কিছু নেটিজেন তার পোশাকের ধরন নিয়ে ট্রল করেছেন এবং তার রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে, এই সমালোচনার ঝড় সত্ত্বেও অনেকেই আইজা আওয়ানের পক্ষে দাঁড়িয়েছেন। 

তাদের যুক্তি, একজন তারকার ব্যক্তিগত জীবনে কী ধরনের পোশাক পরবেন, তা নিয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। যখন তারা ক্যামেরার সামনে থাকেন না, তখন তাদের ব্যক্তিগত পছন্দের স্বাধীনতা থাকা উচিত। আইজা আওয়ান এই বিতর্ক নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit