বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে ২ বোনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো, একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬)।  

স্থানীয় লোকজন ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, দুই বোন স্থানীয় একটি মাদরাসায় পড়ে। সকাল সাড়ে ৬টার দিকে দুই বোন এক সাথে ঘরের পাশের পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য যায়। সেখানে তারা ঘাটে একটি শামুক দেখতে পায়। একপর্যায়ে বড় বোন অহি পুকুরে ঘাটে থাকা শামুক হাত দিয়ে ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। তখন বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন ছহিরও পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করলে এমন দৃশ্য দেখা যায়। পরে সকাল ৭টার দিকে দুই বোনকে অচেতন অবস্থায় পুকুরে ভাসতে দেখে তাদের বাড়ির এক চাচা উদ্ধার করে। এরপর স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার উপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে বড় বোন পানিতে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে ছোট বোনও পানিতে পড়ে ডুবে মারা যায়। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit