শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

 জামায়াত-এনসিপির ইন্ধনে প্রয়াত মওদুদ আহমদকে নিয়ে কটুক্তির অভিযোগ,বিএনপির সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিএনপির কেন্দ্রীয় সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম আবেদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, কুরুচিপুর্ণ ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার বসুরহাট বাজারের নির্ঝর কনভেনশন হলে কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজন এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, বসুহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন।

বক্তাগন অভিযাগ করে বলেন, চরএলাহী ইউনিয়ন বিএনপি নেতা সাহাব উদ্দিনের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জামায়াত থেকে বিএনপিতে আসা ফখরুল ইসলাম উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদদুদ আহমেদ ও বিএনপির কেন্দ্রীয় সহ পল্লী উনয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম আবেদ’সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, কুরুচিপুর্ণ ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন। তিনি জামায়াত ও এনসিপির নেতাদের ইন্ধনে এমন বক্তব্য দেন। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপিকে ধ্বংস করে জামায়াত থেকে আসা ওই নেতা পুরনরায় জামায়াতে অথবা এনসিপিতে চলে যাবে।  

বক্তারা আরও বলেন, ফখরুল পরিকল্পিতভাবে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দখল বাণিজ্যের অভিযোগ করেন। কিন্তু তিনি নিজেই ৫ আগস্টের পর ঢাকাতে দখল বাণিজ্য করে সব চেয়ে বেশি লাভবান হয়ছেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে তিনি ৪শত কোটি টাকার জায়গা দখল করেন। গত ৫ আগস্টের আগে ফখরুল এসআলম গ্রুফের মালিকানাধীন পদ্মা লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান ছিলেন। আওয়ামী সরকারের পতনের পর তিনি জামায়াতের মালিকানাধীন ফারিস্ট লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান হন। তিনি এসআলম গ্রুফের ১২ হাজার কোটি টাকা তুরস্কে পাচার করেন। জেলা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে ফখরুল পকেট বাণিজ্যের অভিযোগ করে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা দেওয়ার আগেই তিনি জেলা বিএনপিকে ঘেরাও এবং ঝাড়ু মিছিল করার হুমকি দেন।

শেষে বক্তারা, উপজেলার চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে ওই ঘটনায় নিরপরাধের মুক্তির দাবি করেন।  একই সাথে অনুষ্ঠানে জামায়াত থেকে আসা বিএনপি নেতা ফখরুলের জেলা বিএনপিকে ঘেরাও করার হুমকি ও উপজেলার চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতার ছেলেদের দলীয় নেতাকর্মীদের নির্যাতন ও দখল বাণিজ্যের  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।অভিযোগের বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলামের মুঠোফোনে কল করা তিনি রিসিভ করেন নি।  এ বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, যারা রাজনীতি করে তারা সংবাদ সম্মেলন ডেকে এমন বক্তব্য দিতে পারে না। আমাদের যদি কোন দোষ ক্রুটি থাকে তাহলে দলীয় ফোরামে এই নিয়ে আলোচনা করা যেতে পারে।  

কিউএনবি/অনিমা/১৮ আগস্ট ২০২৫/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit