মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৭৪ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : “দেশি মাছের দেশ, বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব সহ জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তাগণ। অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “দেশের অর্থনীতির সঙ্গে মৎস্য খাত প্রত্যক্ষভাবে জড়িত। পুষ্টি, কর্মসংস্থান ও রপ্তানিতে মাছ গুরুত্বপূর্ণ খাত।

তাই নিরাপদ মাছ উৎপাদন ও সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে।”এসময়  সফল মৎস্য চাষি ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

কিউএনবি/আয়শা/১৮ আগস্ট ২০২৫/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit