বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সীতাকুণ্ডে অজ্ঞাত দুই লাশ উদ্ধার..

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৩ Time View

নিউজ ডেক্সঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মধ্যে একজন যুবক ও আরেকজন নারী।সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের পূর্বসৈয়দ পুর গ্রামের আমিন সওদাগরের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার হয়।

এর আগে রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল এলাকার সমুদ্র উপকূল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে কুমিরা নৌ পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নব পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালীউদ্দিন আকবর।

সীতাকুণ্ড মডেল থানার এসআই নূর হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত নারীটি দুই থেকে তিন দিন আগে মারা গেছেন। লাশের পাশে একটি থলে পাওয়া যায়। সেখানে একটি ৫০ টাকার নোট ও ৫ টাকার একটি পয়সা এবং কয়েকটি কাপড় পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত যুবকের মরদেহটিও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৮ আগস্ট ২০২৫/দুপুরঃ ০২.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit