রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
৩ দিনে ৬ ইসরাইলি সেনা নিহত, আহত ২০ অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো ‎খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু আমার জনপ্রিয়তা আপনার চিন্তার বিষয় নয়, নিজের দিকে তাকান: ট্রাম্পকে মেলোনি কাতার থেকে অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী স্পেন কি সৌদি আরবের চমক ঠেকাতে পারবে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখায় টাকা-ফ্ল্যাট দেওয়ার অভিযোগ, গোয়েন্দা কার্যক্রম শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫৬ Time View

নিউজ ডেক্সঃ  শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইকে ঘিরে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (জনসংযোগ) মো. আক্তার হোসেন।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় আলোচিত একটি বই ছিল শেখ মুজিবের জীবনী নিয়ে লেখা এই ‘অসমাপ্ত আত্মজীবনী’। ২০১২ সালে বইটি প্রকাশিত হয়। তবে সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমে প্রতিবেদনে ভিন্ন তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়, এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বে থাকা ১২৩ সদস্যের একটি দল। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান। এই বিষয়ে দুদকের মহাপরিচালক বলেছেন, ‘এ ঘটনার তদন্তে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক।’

জিয়াউর রহমান প্রসঙ্গে মাহফুজ / যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে। জানা গেছে, এই আত্মজীবনীতে মূলত ঠাঁই পেয়েছে ১৯৫৪ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের প্রথম পর্বের ঘটনাবলি। ১৯৬৬-৬৯ সাল পর্যন্ত কারাগারে থাকা অবস্থায় আত্মজীবনী লিখতে শুরু করেন শেখ মুজিবুর রহমান। আত্মজীবনীর পাশাপাশি এই নেতা আরও বেশ কয়েকটি বিষয় তার লেখনীর মাধ্যমে তুলে ধরেন। এই প্রকাশনার সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক এবং সাংবাদিকদের একটি দল।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ আগস্ট ২০২৫/ সন্ধ্যাঃ ০৬.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit