সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরায়েলের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ব্যবহৃত একটি ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। 

রবিবার জেরুজালেম থেকে ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরান-সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে সর্বশেষ হামলা এটি।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইয়েমেনের গভীরে রাজধানী সানায় হুথিদের জন্য ব্যবহৃত একটি জ্বালানি অবকাঠামো স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। 

তবে স্থানটির নাম উল্লেখ করেনি  ইসরায়েলি সেনাবাহিনী।

বেসামরিক প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে হুথিদের আল-মাসিরাহ টিভি জানিয়েছে, সানার দক্ষিণে ‘হাজিজ পাওয়ার প্ল্যান্টকে লক্ষ্য করে আগ্রাসন চালানো হয়েছে’। 

তবে ওই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ২০২৩ সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

তারা জানায়, বেশিরভাগ হুথি হামলা প্রতিহত করা হয়েছে। কিন্তু ইয়েমেনে বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলা চালাতে বাধ্য করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, “হুথিদের বারবার হামলার জবাবে তারা সর্বশেষ হামলা চালিয়েছে।”

বৃহস্পতিবার ইসরায়েল জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। পরে হুথিরা এ হামলার দায় স্বীকার করেছে।

ইসরায়েলের ওপর হামলার পাশাপাশি, হুথিরা ইয়েমেনের লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি-সংযুক্ত জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে।

২০২৪ সালের জানুয়ারি মাসে লোহিত সাগরে জাহাজ চলাচলে নিরাপত্তা জোরদার করার জন্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সামরিক পদক্ষেপ নেওয়ার পর ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা আরও বাড়িয়েছে।

মে মাসে বিদ্রোহীরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে, যা কয়েক সপ্তাহ ধরে তীব্র মার্কিন হামলার অবসান ঘটায়।  কিন্তু ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার প্রতিশ্রুতি দেয়। সূত্র: টাইমস অব ইসরায়েলওয়াইনেট নিউজ

কিউএনবি/অনিমা/১৭ আগস্ট ২০২৫/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit