রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

মোহাম্মদপুর-বছিলা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন..

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৯৩ Time View

নিউজ ডেক্সঃ   রাজধানীর মোহাম্মদপুর-বছিলা সড়ক সংস্কার ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল ১০টায় মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড়ে সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা), আমাদের মোহাম্মদপুর, ডেমোক্রেটিক ইয়ুথ সোসাইটি (মোহাম্মদপুর), সোসাইটি ফর হিউম্যান রাইটস (এসএইচআর), ঐক্যবদ্ধ মোহাম্মদপুর এবং বছিলা সোশ্যাল প্লাটফর্মের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন আমাদের মোহাম্মদপুরের সভাপতি ইসমাইল পাটোয়ারী, নিসচা মোহাম্মদপুরের উপদেষ্টা রবিউল ইসলাম রুবেল, শিক্ষক নেতা এস এম শাহীন, বছিলা প্ল্যাটফর্মের এম এ রশিদ ও শ্রমিক নেতা অহিদুর রহমান।

রাজনৈতিক নেতারা একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের প্রার্থী মোবারক হোসেন, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য আহমদ আলী, ডা. শফিউর রহমান, আপ বাংলাদেশ নেতা রাজিবুল ইসলাম এবং ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমদ মজুমদার।

বক্তারা অভিযোগ করেন, লাখো মানুষের প্রতিদিনের যাতায়াতের এ গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দ, কাদাপানি জমে থাকা, দুর্ঘটনা এবং দীর্ঘ যানজট এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, গ্রামাঞ্চলেও এখন এ ধরনের সড়ক দেখা যায় না। অথচ ফোর লেন করার উপযোগী এই সড়কের বড় একটি অংশ দখল করে রাখা হয়েছে ইট-পাথরের গুদাম ও ভ্রাম্যমাণ দোকানপাট।

তারা দ্রুত সড়ক সংস্কার এবং দখলমুক্ত করার জন্য সরকার, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। অন্যথায় সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আয়োজকরা।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০২.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit