সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

পাকিস্তানে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩৭ Time View

নিউজ ডেক্সঃ  পাকিস্তানে বন্যা দুর্গতদের সহায়তা দিতে যাচ্ছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস)। এর প্রধান পিরহোসেইন কুলিভান্ড জানিয়েছেন, পাকিস্তানে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে তারা জরুরি চিকিৎসা ও ত্রাণ দল পাঠানোর জন্য প্রস্তুত।

শনিবার দেওয়া এক বার্তায় আইআরসিএস প্রধান পাকিস্তানি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) এবং মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এই কঠিন সময়ে আমরা আপনার সঙ্গে আছি। মানবিক সহায়তার জন্য আমরা চিকিৎসা ও ত্রাণ টিম পাঠাতে প্রস্তুত।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গত ৪৮ ঘণ্টায় উত্তরের বিভিন্ন এলাকায় প্রবল বন্যায় অন্তত ৩২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩০৭ জন খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মারা গেছেন। অঞ্চলটি পাহাড়ি অঞ্চল হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ জন এবং গিলগিত-বালতিস্তানে ৫ জন প্রাণ হারিয়েছেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০১.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit