বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ধেয়ে আসছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় অ্যারিন..

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩৭ Time View

নিউজ ডেক্সঃ  মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ হ্যারিকেন অ্যারিন দ্রুত শক্তি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। ঝড়ের স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ২৬০ কিলোমিটার এবং আরও শক্তি সঞ্চয় করার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান জানান, ঝড়টি রাতারাতি ‘অত্যন্ত শক্তিশালী’ এবং ‘বিস্ফোরকভাবে গভীর ও তীব্র’ আকার নিয়েছে। এটি মূলত শুক্রবার পর্যন্ত একটি ট্রপিক্যাল স্টর্ম ছিল।

বিবিসি জানায়, বর্তমানে অ্যারিন ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। এই সপ্তাহান্তে এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর উত্তর দিক অতিক্রম করবে। এতে সর্বোচ্চ ১৫ সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে। ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও বিপজ্জনক রিপ কারেন্ট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষত ফ্লোরিডা ও মিড-অ্যাটলান্টিক অঙ্গরাজ্যগুলোতে ঢেউ সবচেয়ে বিপজ্জনক হবে। বারমুডাতেও ভারী বৃষ্টিপাত এবং প্রাণঘাতী ঢেউয়ের সতর্কতা দেওয়া হয়েছে।

প্রবল বাতাসের কারণে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপের বন্দর এবং পুয়ের্তো রিকোর ছয়টি পৌরসভায় জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। মার্কিন জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসন (এনওএএ) জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই বছর আটলান্টিকে স্বাভাবিকের চেয়ে বেশি হ্যারিকেন দেখা যাবে। বিশেষ করে ক্যাটাগরি-৪ এবং ক্যাটাগরি-৫ মাত্রার ঝড়ের সংখ্যা বাড়ছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ আগস্ট ২০২৫/ দুপুরঃ ১২.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit