বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৯৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় যুগবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে পবিত্র গীতা পাঠ, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) সকালে পৌর শহরের হালদার পাড়ার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে এক আলোচনা সভাঅনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।

পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান ও মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটার অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওয়ালিয়ার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্যবিএনপির নেতা গোবিন্দ কুমার রাহা, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রহিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক ধীরেন্দ্রনাথ দে, যুগ্ন আহবায়ক অনন্ত সরকার, শ্যামল বিশ্বাস, সদস্য সচিব নির্মল কুন্ডু, ধর্মীয় আলোচনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নিমাই কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের গ্রন্থ ও প্রকাশনা স¤পাদক প্রশান্ত কুমার পাল, জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য পবিত্র সিংহ, মিটুন দে, সুনীল দে, সুব্রত সরকার, স্বপন দাস, মানিক কুন্ডু, ক্ষীরদ সরদার, নিমাই সরদার, সপন দাস প্রমুখ।

যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা ও নন্দ উৎসব পরিচালনা করেন শ্রী শ্রী রাধাকৃষ্ণে মন্দিরে পুরোহিত মদন গোষাই সহযোগিতা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুকুমার সরকার, সাংগঠনিক সম্পাদক বিজয় কৃষ্ণ অধিকারী ও উপজেলা, পৌর ও ইউনিয়ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র গীতা পাঠ করেন ডাঃ মৃতুম জয় আলোচনা সভায় আলোচনা অনুষ্ঠান শেষে জন্মাষ্টমী র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষ নাম যজ্ঞের মাঠে সমাপ্তি হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ আগস্ট ২০২৫/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit