শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটিতে ইয়াবা ও চোলাই মদ নিয়ে তিন নারীসহ আটক-৪

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : পার্বত্য রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু করেছে কোতয়ালী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ চার মাদক ব্যবসায়িকে আটক করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, শনিবার রাঙামাটি থেকে যাত্রীবেশে অভিনব কায়দায় পাঁচারের সময় ৩০ লিটার চোলাইমদসহ তিন মহিলাকে আটক করেছে পুলিশ।কলেরা স্যালাইনের প্যাকেটে চোলাই মদ ভরে সেগুলোকে বিশেষভাবে শরীরের সাথে বেধে রাঙামাটি থেকে যাত্রীবেশে নিয়ে যাওয়ার সময় রাঙামাটির মানিকছড়ি চেকপোষ্টে কর্তব্যরত পুলিশ সদস্যের হাতে আটক হয় তিন নারী মাদক ব্যবসায়ি।

আটককৃতরা হলেন, হাটহাজারির মির্জাপুরের বাসিন্দা মহিমা আক্তার(৩৫), চট্টগ্রামের বালুছড়ার হিন্দু পাড়াস্থ নতুন মসজিদ এলাকার ছকিনা বেগম(৭৫) ও শাহিনুর(৫০)। আটককৃতদের শরীরে বিশেষ কায়দায় বাধা অবস্থায় ৩০ লিটার পাহাড়ি চোলাই মদ উদ্ধার করে পুলিশ।অপরদিকে রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮০পিছ ইয়াবাসহ হাসান নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার রাতে ইয়াবা সংগ্রহ করতে অটোরিক্সাযোগে যাওয়ার সময় ধাওয়া করে হাসানকে আটক করে পুলিশ।

এসময় তার দেহ তল্লাসী করে ৮০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সংশ্লিষ্ট্য সূত্র জানায়, হাসান বাঘাইছড়ি উপজেলাধীন দূরছড়ির মুসলিম পাড়া এলাকার নাছির উদ্দিনের সন্তান।একটি সূত্র জানিয়েছে, আটককৃত ইয়াবা ব্যবসায়ি হাসান রাঙামাটি থেকে ইয়াবা সংগ্রহ করে দূরছড়ির একটি রাজনৈতিকদলের জনৈক নেতা মহিউদ্দিনের কাছে সরবরাহ করার কথা ছিলো।কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সকলকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ আগস্ট ২০২৫/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit