বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার নিষিদ্ধ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির

পাক সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফর: ভারতের সাথে সম্পর্ক নিয়ে কী বলল ওয়াশিংটন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এক ব্রিফিংয়ে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাতের কথা স্মরণ করে বলেন, ‘পাকিস্তান ও ভারতের সাথে আমাদের একটি অভিজ্ঞতা হয়েছে। যখন তাদের মধ্যে সংঘাত চলছিল তা ভয়াবহ কিছুতে পরিণত হতে পারত।’

ব্রুস বলেন, সেই সময়টাতে কী ঘটছে তা নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা ছিল। ব্রুসকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আসিম মুনিরের সাক্ষাৎ এবং এর ফলে পাকিস্তানে মার্কিন সহায়তা এবং অস্ত্র বিক্রি বৃদ্ধি পেতে পারে কিনা। এর জবাবে এসব কথা জানান ব্রুস।

ব্রুস আরও উত্তর দিয়েছিলেন, উভয় দেশের সাথেই মার্কিন সম্পর্ক অপরিবর্তিত রয়েছে এবং সেটা ভালো। কূটনীতিকরা উভয় দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। 
এছাড়া তিনি ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক মার্কিন-পাকিস্তান সন্ত্রাসবিরোধী সংলাপের কথাও তুলে ধরেন। বলেন, ইসলামাবাদে সর্বশেষ আলোচনার সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সন্ত্রাসী হুমকি মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছে।
 
জুন মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একান্ত মধ্যাহ্নভোজের পর, আসিম মুনিরের এই সফর ছিল দুই মাসেরও কম সময়ের মধ্যে তার দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র সফর। তিনি রোববার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য ওয়াশিংটনে যান। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit