সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

তাওয়াফ অবস্থায় ওজু ভেঙে গেলে করণীয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : প্রশ্ন: আল্লাহর রহমতে এ বছর আমি ওমরাহ করেছি। নফল তাওয়াফ ও অন্যান্য আমলের মধ্যেই সময় কাটানোর চেষ্টা করেছি। তবে তাওয়াফ করতে গিয়ে কখনো ওজু ছুটে গেলে ওজু করে এসে কী করব– তা নিয়ে দ্বিধায় পড়েছি।  ওজু করে আসার পর তাওয়াফ প্রথম থেকে শুরু করতে হবে, নাকি যে চক্করে ওজু ভেঙেছে সেখান থেকে শুরু করলেও হবে? 

উত্তর: তাওয়াফ অবস্থায় যেখানে ওজু ভেঙেছে ওজু করে সেখান থেকে বাকি তাওয়াফ পূর্ণ করলেও তাওয়াফ আদায় হয়ে যাবে।

তবে ওজু ভাঙার আগে তাওয়াফের অধিকাংশ চক্কর (চার চক্কর) করা না হয়ে থাকলে ওজু করে আসার পর পুনরায় প্রথম থেকে তাওয়াফ আদায় করা উত্তম।

আতা রহ. থেকে বর্ণিত, তিনি বলেন–

تَسْتَقْبِلُ الطَّوَافَ أَحَبُّ إلَيَّ، وَإِنْ فَعَلَتْ فَلاَ بَأْسَ بِهِ.

(তাওয়াফের মাঝে ওজু ভেঙে গেলে ওজু করে এসে) শুরু থেকে তাওয়াফ করা উত্তম। তবে (যে স্থানে ওজু ভেঙেছে সেখান থেকে) যদি তাওয়াফ করে নেওয়া হয়, তাহলেও সমস্যা নেই। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৩৬০২)

সূত্র: আলমুহীতুর রাযাবী ২/২০৬; ফাতহুল কাদীর ২/৩৮৯; আলমাসালিক ফিল মানাসিক ১/৪৪৮; রদ্দুল মুহতার ২/৪৯৭; গুনইয়াতুন নাসিক, পৃ. ১২৭

 

 

কিউএনবি/আয়শা/১০ আগস্ট ২০২৫/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit