সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

ওয়ানডেতে ফিরেই বিশ্বরেকর্ড গড়লেন শাহিন আফ্রিদি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : চার মাস বিরতির পর ওয়ানডেতে ফিরেই বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার (৮ আগস্ট) ৮ ওভারে ৫১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে দলকে ৫ উইকেটের জয় উপহার দেন তিনি।

এ ম্যাচ দিয়েই ভারতের পেসার মোহাম্মদ শামিকে পেছনে ফেলে টেস্ট খেলুড়ে দেশের মধ্যে কমপক্ষে ১০০ উইকেট নেয়া বোলারদের তালিকায় সেরা বোলিং স্ট্রাইকরেটের মালিক হয়েছেন শাহিন। বর্তমানে তার স্ট্রাইকরেট ২৫.৪৫, যেখানে শামির স্ট্রাইকরেট ২৫.৮৫।

এখন পর্যন্ত ৬৫ ওয়ানডেতে ১৩১ উইকেট নিয়েছেন শাহীন। দ্বিতীয় স্থানে থাকা শামি ১০৮ ওয়ানডেতে শিকার করেছেন ২০৮ উইকেট। শাহিনের আগে ৬৫ ওয়ানডেতে সর্বোচ্চ ১২৯ উইকেট নেয়ার আগের রেকর্ড ছিল দুজনের। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও আফগানিস্তানের রশিদ খান এই রেকর্ড করেছেন।

এই তালিকার বাকি অবস্থানগুলো-

৩য়: মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) – ১২৭ ম্যাচে ২৪৪ উইকেট, স্ট্রাইকরেট ২৬.৬৮

৪র্থ: অজন্তা মেডিস (শ্রীলঙ্কা) – ৮৭ ম্যাচে ১৫২ উইকেট, স্ট্রাইকরেট ২৭.৩২

৫ম: ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) – ৬৬ ম্যাচে ১০৮ উইকেট, স্ট্রাইকরেট ২৮.৩৭

কিউএনবি/অনিমা/১০ আগস্ট ২০২৫/সকাল ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit