মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

জয়পুরহাটে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতা ফয়সল আলিমের গণসংযোগ ও পথসভা

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৯৯ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জাতীয় নির্বাচনকে সমনে রেখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।শনিবার (৯ আগষ্ট)  বিকাল থেকে রাত ১১ পযন্ত তিনি মোহাম্মদপুর ইউনিয়নের বেড়াখাই বাজার, সরাইল বাজার, মোলাম বাজার ও নন্দিগ্রাম বাজারে গণসংযোগ ও পথসভা করেন।
এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা বাজার এলাকায় ঘুরে সাধারণ মানুষের হাতে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট তুলে দেন।পথসভায় ফয়সল আলিম তার বক্তব্যে বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন।” তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠা ও দেশের অর্থনীতি পুনর্গঠনে কার্যকর পদক্ষেপ নেবে।ফয়সল আলিমের এ পথসভায় গুলোতে দীর্ঘদিন পর বিএনপির নেতাকর্মী ও স্থানীয় শত শত জনগণ শতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

কিউএনবি/অনিমা/১০ আগস্ট ২০২৫/সকাল ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit