বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

আওয়ামীলীগ ফ্যাসিবাদ এখনও গণতন্ত্র নৎসাত করতে ষড়যন্ত্র করছে ॥-ব্যারিষ্টার এ.কে.এম কামরুজ্জামান

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৬২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : আওয়ামীলীগ ফ্যাসিবাদ সরকার গণতন্ত্র নৎসাত করতে নানা রকম ষড়যন্ত্র করছে। এজন্য সকলকে সজাগ থাকতে হবে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র, জনতা, দিনমজুর সহ নানা পেশার মানুষ জীবন দিয়েছে। এখনও রক্তের দাগ মিশে যায়নি। এর মধ্যে ষড়যন্ত্র থেমে নেই। দিন যত যাচ্ছে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাচ্ছে। ১৬ বছর ধরে আওয়ামীলীগ শাসন ব্যবস্থা পাকাপোক্ত করে বিরোধী দলের উপর দমন নীতি চালিয়ে খুন হত্যা গুম সহ নানা রকম কার্যক্রম চালিয়েছে। অনেকের বাবা-ভাই হারিয়েছে।

আজ তারা এতিম হয়েছে। প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে। গত বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা সহ-সভাপতি, যুক্তরাষ্ট্র বিএনপি, পার্বতীপুর-ফুলবাড়ী ৫ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী, তিনি লিফলেট বিতরণকালে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য আবুল বাশার ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম জাকির রহমান চঞ্চল। ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শিক্ষক মোঃ জুলফিকার আলী সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নে গতকাল শুক্রবার ৩১ দফা লিফলেট বিতরণ করে জনসাধারণকে জাগিয়ে তোলেন। এ সময় ১০নং হরিরামপুর ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit