শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১০১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সংবাদিকদের পক্ষে থেকে সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ। আমরা গভীর শোক ও ক্ষোভের সঙ্গে সাংবাদিক তুহিন হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। একজন সংবাদকর্মীর ওপর এভাবে বর্বরোচিত হামলা কেবল ব্যক্তি হত্যাই নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার ওপর ভয়াবহ আঘাত। এই নির্মম হত্যাকান্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আমরা শহীদ সাংবাদিক তুহিনের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে সত্য ও ন্যায়ের পথে সংবাদপত্র ও সাংবাদিকতা থেমে থাকবে না। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় অনিয়ম, দুর্নীতি ও সামাজিক অপরাধ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন। তার সাহসী সাংবাদিকতার কারণে তিনি বহুবার হুমকির মুখে পড়েছিলেন।

সাংবাদিক তুহিন হত্যাকান্ডে সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। সহকর্মী সাংবাদিক, মানবাধিকার সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সাধারণ মানুষ এই হত্যাকান্ডকে মুক্ত গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত বলে অভিহিত করেছেন।

ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম ভ্ট্টুু বলেন, সাগর রুনি হত্যার বিচার যখন হয়নি তেমনি তুহিন হত্যার প্রকৃত অপরাধী দের গ্রেফতার করে বিচার করতে হবে।

তা না হলে একের পর এক সাংবাদিক হত্যা হতেই থাকবে এর দায়ভার আইনশৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্র কোন ভাবেই এড়িয়ে যেতে পারে না। অবিলম্বে ঐ পরিবারের নিরাপত্তা দেওয়ার ও দাবী করছি। এবং পরিবারের ক্ষতিপূরণ দিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit