সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

ফুলবাড়ীতে গ্রীল কেটে ভূমি অফিস ডাকাতি 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৬৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসের গ্রীল কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে ১ লক্ষ ২৪ হাজার টাকা ডাকাতেরা নিয়ে যান। এই ঘটনায় ভূমি অফিসের নাইটগার্ড কিশোরগঞ্জ জেলার কোয়াদী উপজেলার লাহোদা গ্রামের সাহাবুদ্দিনের পুত্র মোঃ হাবিবুর রহমান (৩০), দিনাজপুর সদর জেলার মির্জাপুর গ্রামের আব্দুল্ল্যাহ্ধসঢ়; এর পুত্র মোঃ সৈয়দ নজরুল ইসলাম (৫০) কে গত ৬ আগস্ট ২০২৫খ্রি. তারিখে আটক করে ফুলবাড়ী থানায় এনে জিজ্ঞাসাবাদ করে গত ৭ তারিখে সন্ধ্যায় ছেড়ে দেন।

এই ঘটনায় ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি অফিস থেকে কোন অভিযোগ থানায় করা হয়নি। এই ঘটনায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই আতিকুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের কে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছু তথ্য পাওয়া যায়নি। এ কারণে তাদের ২জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। এ কারণে আইন শৃঙ্খলা রক্ষার্থে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী সহ বিভিন্ন মহল।

কিউএনবি/অনিমা/৮ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit