শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৬৮ হাজার কিউসেক পানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১২১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বাড়তে থাকায় বৃহস্পতিবার  (৭ আগস্ট) সন্ধ্যা থেকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট সাড়ে ৩ ফুট  করে খোলা হয়েছে। এতে জলকপাটের  মাধ্যমে সেকেন্ডে  প্রায় ৬৮ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান,  আজ সন্ধ্যা ৬ টায় হ্রদে পানির উচ্চতা ছিল ১০৮.৮৩ ফুট মীনস সি লেভেল  (এম.এস.এল)। যা বিপদ সীমার অনেক উপরে, এছাড়া হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এম. এস. এল।

বৃষ্টিপাত অব্যাহত থাকায় উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে মুহূর্তে মুহূর্তে হ্রদে পানি বাড়ছে, ফলে আমরা প্রথমদিন গত ৫ আগস্ট দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দিলেও পরবর্তীতে দেড় ফুট, এরপরে আড়াই ফুট এবং পরবর্তী ৩ ফুট করে পানি ছেড়ে দিলেও পানির উচ্চতা বাড়তে থাকায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় সাড়ে ৩ ফুট করে ছেড়ে দিয়েছি।

এদিকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ টি ইউনিট চালু থাকায় এই ৫ টি ইউনিট দিয়ে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে বলে জানান কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা।

কিউএনবি/অনিমা/৭ আগস্ট ২০২৫/রাত ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit