শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ ইরান অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে কাব্য কুহুকের ‘আবৃত্তি সন্ধ্যা’ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ধামরাইয়ে নদীতে গলায় কলস ও চোখমুখ বাঁধা নারীর মরদেহ সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত

নওগাঁর জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় ২২ বছর পর ৩ আসামীর যাবজ্জীবন

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬৭ Time View

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি  : নওগাঁর পোরশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে হত্যা মামলায় তিনজন আসামীর যাবজ্জীবন দিয়েছে আদালত। একই মামলায় আরো ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা এবং চারজন আসামীকে খালাস প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় মামলার রায় প্রাদন করেন- নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এর বিচারক মোঃ ফেরদৌস ওয়াহিদ।মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- অতিরিক্ত কৌশূলী সাব্বির আহম্মেদ এবং আসামী পক্ষের আইনজীবী অমরেন্দ্র নাথ ঘোষ, সঞ্জীব সরকার ও নাজমুন নাহার।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক (পলাতক), কাদির ওরফে কাদের এবং  আমির আলী ওরফে আমির।বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- দুরুল হুদা (পলাতক), মোঃ সেমাজুল ইসলাম, তরিকুল ইসলাম, মোঃ আবুল কাশেম, মোঃ রেজাউল করিম, মোঃ ওয়াজেদ আলী, আবুল কালাম এবং মোঃ আলিম ওরফে আলম।মামলা থেকে খালাস পেয়েছেন- রফিকুল ইসলাম ওরফে রফিক, মোছাঃ কহিনুর বেগম, মোছাঃ মরিয়ম বিবি এবং মোছাঃ কমেলা বেগম।

মামলার এজাহার সূত্রে জানা যায়- ২০০৩ সালে ৩০ আগষ্ট সকালে নওগাঁর পোরশা থানার কালাইবাড়ী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র লাঠি, হাসুয়া ও ফালা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়। এতে শফিকুল, মিজানুর, সেরিনা, বইফুল ও নার্গিস সুলতানা নামে চারজন গুরুত্বর রক্তাক্ত জখম হয়। তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরমধ্যে শফিকুল, সেরিনা, নার্গিস সুলতানার অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।ঘটনায় সামাদ নামে এক ব্যক্তি বাদী হয়ে পোরশা থানায় ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন পাঠান। মামলার দীর্ঘ শুনানি শেষে তিনজনকে হত্যা মামলায় তিনজন আসামীর যাবজ্জীবন ও আরো ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা  প্রদান করা হয়েছে। এছাড়া চারজন আসামীকে খালাস প্রদান করা হয়েছে। মামলা চলাকালিন সময় সায়েদা নামে এক আসামী মারা যান।

কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২৫/বিকাল ৪:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit