শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ

৮ মাস ১০ দিনে কুরআনের হাফেজ শিশু আহাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক নিউজ : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার শিশু আব্দুল আহাদ মাত্র ৮ মাস ১০ দিনে পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে অনন্য কৃতিত্ব অর্জন করেছে। চট্টগ্রামের হালিশহরে অবস্থিত মাদ্রাসা ওমর বিন খাত্তাব (রা.) থেকে সে এ কৃতিত্ব অর্জন করে হাতিয়াবাসীর জন্য গৌরব বয়ে এনেছে।

হাফেজ আব্দুল আহাদের স্থায়ী ঠিকানা নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রেহানিয়া গ্রামে। তার বাবা আনোয়ার হোসেন। নদী ও প্রকৃতির সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা দ্বীপাঞ্চলের এই শিশু অল্প সময়ে পবিত্র কুরআন হিফজ করে মেধা ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

হালিশহর নয়াবাজার বিশ্বরোডের মসজিদ গলিসংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বিশেষ মাহফিলে আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আব্দুল আহাদ হিফজের আনুষ্ঠানিক শেষ সবক তিলাওয়াত করে শোনায়। এ সময় তার বিশুদ্ধ উচ্চারণ ও সুরেলা কণ্ঠ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা রাসেল আহমদ বলেন, আব্দুল আহাদের একাগ্রতা, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং মহান আল্লাহর রহমতেই এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। হাতিয়ার এই প্রতিভাবান সন্তান মাদ্রাসার জন্য গর্বের এবং অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit