বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার নিষিদ্ধ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির

‘বলে ভেসলিন লাগিয়ে খেলেছিল ভারত’

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : অসম্ভব মনে হচ্ছিল। তবে নিশ্চিত হার রুখে দিয়েছিল ভারতের পেসাররা। প্রসিধ কৃষ্ণা-মোহাম্মদ সিরাজরা ছিলেন দাপুটে। বলে মুভমেন্ট পাচ্ছিলেন, সুইং করাতে পেরেছিলেন। আর এসবের সমন্বয়েই অসাধ্য সাধনের সিরিজ রক্ষা করা জয়টাও এসেছিল ওভাল টেস্টের শেষদিনে। ভারতের পেসারদের এমন ফর্ম দেখে প্রশ্ন তুলেছেন সাব্বির আহমেদ খান।

পাকিস্তানের সাবেক এই পেসার আইসিসিকে তদন্ত করতেও অনুরোধ করেছেন। একই সঙ্গে নিজের কথার যুক্তিও টেনেছেন তিনি। সাব্বিরের মতে, ভারতের পেসাররা সেদিন অর্থাৎ ওভাল টেস্টের শেষদিনে বলে ভেসলিন মাখিয়েছিলেন। সিরিজ বাঁচাতে ভারতের প্রয়োজন ছিল ৪ উইকেটের। ইংল্যান্ড তখনও ৩৫ রান পিছিয়ে। ঠিক সেই সময়েই সিরাজের তাণ্ডব। আগুনে বোলিংয়ে পরাস্ত করেছেন ইংলিশদের শেষ চার ব্যাটারকে। তাতেই নিশ্চিত হয় সিরিজ রক্ষা। সিরাজের এমন দুর্দান্ত বোলিং দেখার পরই খটকা লাগে সাব্বিরের।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানের সাবেক এই পেসার লিখেছেন, ‘আমার ধারণা ভারত বলে ভেসলিন লাগিয়েছে। নাহলে ৮০ ওভারের পরও বল কীভাবে ওরকম চকচক করে? আম্পায়ারের উচিত বলটাকে ল্যাবরেটরিতে পাঠানো।’তবে পাকিস্তানের হয়ে ১০ টেস্ট খেলা এই ক্রিকেটারের অভিযোগে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। একাধিক ব্যক্তি কমেন্টে বলেছেন, ‘এই জন্যই একটু পড়াশোনা করতে হয়’। উল্লেখ্য, ২০০৭ সালে সবশেষ পাকিস্তানের জার্সিতে খেলেছিলেন দীর্ঘদেহী সাব্বির।

 

 

কিউএনবি/আয়শা/৬ আগস্ট ২০২৫/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit