বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত..

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪৯ Time View

নিউজ ডেক্সঃ  যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় বিমানে থাকা চারজন আরোহী নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে নাভাজো জাতিগোষ্ঠী কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিমানটি রোগী আনা-নেওয়াসহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো। বিমানটি মূলত নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন সংকটাপন্ন রোগীকে আনতে যাচ্ছিল। রোগীকে নিয়ে বিমানটির আবার আলবুকার্ক ফিরে যাওয়ার কথা ছিল। তবে, রোগীর অবস্থান কিংবা তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় বিমানটিতে। এ সময় ভেতরেই মৃত্যু হয় চার আরোহীর। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল বিচক্রাফট কিং এয়ার ৩০০ মডেলের। এটি পরিচালনা করছিল সিএসআই এভিয়েশন নামের একটি বেসরকারি বিমান সংস্থা। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং বিমান সংস্থাটির বিবৃতি অনুযায়ী, বিমানটি নিউ মেক্সিকোর আলবুকার্ক শহর থেকে রওনা হয়েছিল। এতে দুজন পাইলট এবং দুজন চিকিৎসা কর্মী ছিলেন।

বিমানটি স্থানীয় সময় দুপুরে চিনলে এয়ারপোর্টের কাছে বিধ্বস্ত হয়, যা ফিনিক্স শহর থেকে প্রায় ৩০০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত। স্থানীয় পুলিশ কমান্ডার এমেট ইয়াজি বলেন, তারা চিনলে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু একটা ভুল হয়ে যায়।

প্রসঙ্গত, গত জানুয়ারিতেও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে আরেকটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছিল। সেই দুর্ঘটনায় বিমানের ভয়েস রেকর্ডার কাজ করছিল না বলে এনটিএসবি জানিয়েছিল।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/০৬ আগস্ট ২০২৫/ দুপুরঃ ১২.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit