বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার নিষিদ্ধ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির

নতুন চুলের সাজে নেইমার, জোড়া গোলে কামব্যাক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : বছরের বেশিরভাগ সময় নেইমারকে কাটাতে হয় চোট সঙ্গী করে। ফলে পারফরম্যান্সও ওঠানামা করে ব্রাজিলিয়ান সুপারস্টারের। ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে হয়ে স্বদেশে ফিরেও চোটের হানায় পড়তে হয়েছে। তবে নতুন চুলের স্টাইলে ভিন্ন রূপে ফিরেছেন নেইমার। শুরুর একাদশে নেমেছেন এবং পুরো ম্যাচ খেলে গোল পেয়েছেন দুটি।

ব্রাজিলিয়ান লিগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নেইমার মেলে ধরেন নিজেকে। সিরি আ’তে জুভেন্টুডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সান্তোস। দুটি গোল করেছেন নেইমার। অন্য গোলটি আলভারো ব্যারিয়েলের। প্রতিপক্ষের একমাত্র গোলটি করেন উইলকের এঞ্জেল।

ম্যাচের ৩৬তম মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে প্রথম গোলটি করেন নেইমার। আর্জেন্টাইন উইঙ্গার আলভারোর শট বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ছুটে এসে বল জালে জড়ান নেইমার। দ্বিতীয় গোলটি পেতে অবশ্য অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচ ম্যাচ খেলেছেন। আর প্রায় দুই বছর পর আবারও এক ম্যাচে পেলেন জোড়া গোলের স্বাদ। মাঠে ফিরেই এমন পারফরম্যান্সে সমর্থকদের মাঝে ফিরিয়ে দিয়েছেন পুরনো নেইমারের আভাস।

 

 

কিউএনবি/আয়শা/৫ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit