রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব? বিশ্বকাপ শেষে ইমাম হবেন মরক্কোর তারকা চার জেলায় বন্যার আভাস

গাজা নিয়ে ভয়ংকর পরিকল্পনায় ট্রাম্পের সবুজ সংকেত পেয়েছেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩১ Time View

নিউজ ডেক্সঃ  ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করার এবং উপত্যকায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই ভয়ংকর সিদ্ধান্ত বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত মিলেছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় সংবাদমাধ্যম এমনটি জানিয়েছে।

নেতানিয়াহুর ঘনিষ্ঠ একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইয়েদিওথ আহরোনোথ দৈনিক জানিয়েছে, আমরা গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করতে যাচ্ছি। যেসব এলাকায় জিম্মিদের আটক রাখা হয়েছে সেখানেও অভিযান চালানো হবে। যদি আইডিএফ (সেনাবাহিনী) প্রধান একমত না হন, তাহলে তার পদত্যাগ করা উচিত।

ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, এই সিদ্ধান্ত ইসরায়েলের গাজা কৌশলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এখন কেন্দ্রীয় শরণার্থী শিবিরসহ ঘনবসতিপূর্ণ এলাকায় অভিযান চালানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে কথা বলা মন্ত্রিপরিষদ মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে পাবলিক ব্রডকাস্টার কেএএন জানিয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠানের বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রী গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। হামাসকে পরাজিত করার লক্ষ্য বর্ণনা করার জন্য তিনি ‘এই উপত্যকা দখল’ শব্দটি ব্যবহার করেছেন বলে জানা গেছে।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/০৫ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০১.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit