সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী ২৩ আগস্ট শুরু হবে তার দুই দিনের এই সফর। সফরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ২৪ আগস্ট ইসহাক দারের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিনে ইসহাক দার  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।

কূটনৈতিক সূত্র বলছে, ঢাকা-ইসলামাবাদের মধ্যে গত দুই দশকের শীতল সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ গত এপ্রিলেই ঢাকা সফর করেন। সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় এবার ইসহাক ডার আসছেন। তিনি দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ককে পুনরায় সক্রিয় করার পাশাপাশি ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগের বিষয়ে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সফরকালে তিনি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গেও আলোচনায় বসতে পারেন বলে কূটনৈতিক সূত্রে আভাস মিলেছে।

গত ২ আগস্ট গণমাধ্যমতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ২৩ আগস্ট ঢাকা সফরে আসবেন। ২৪ আগস্ট দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।’ তবে আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পালাবদলের পর পাকিস্তান দ্বিপক্ষীয় যোগাযোগ সক্রিয় করতে নানা উদ্যোগ নিচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবেই আমনা বালোচের ঢাকা সফরের পর এবার আসছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার।

এছাড়া, এই সফর শেষেই ইসলামাবাদে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। দুই দেশের সর্বশেষ (অষ্টম) বৈঠক হয়েছিল ঢাকায়, ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে। প্রসঙ্গত, ইসহাক দার মূলত ২৭–২৮ এপ্রিল ঢাকায় আসার কথা ছিল। কিন্তু ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে ২৪ এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সফর স্থগিতের ঘোষণা দেয়। এখন নতুন করে ২৩ আগস্ট সফরের তারিখ নির্ধারিত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৪ আগস্ট ২০২৫/রাত ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit