শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছার মাদক ব্যবসায়ীকে ১০ বছরের জেল

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৬৮ Time View

এম এ রহিম  চৌগাছা (যশোর) মাদক মামলায় চৌগাছার হুদা গ্রামের আব্দুল খালেকের ছেলে ভোলা হোসেনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ সহকারী পিপি আনিছুর রহমান পলাশ।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ২৭ অক্টোবর রাতে মাসিলা ক্যাম্পের বিজিবি সদস্যরা ১৯৭ বোতল ফেনসিডিলসহ ভোলা হোসেনকে আটক করে। এ ঘটনায় বিজিবির হাবিলদার তোহরুল ইসলাম তার বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিল্পব সরকার ভোলা হোসেনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামি ভোলা হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ভোলা হোসেন কারাগারে আটক রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/৪ আগস্ট ২০২৫/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit